বুধবার, আগস্ট ১২, ২০২৬

শাহরুখকে পিছনে ফেলে শীর্ষে দক্ষিণী সিনেমার প্রভাস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাসের নাম এখন এক বিশেষ অবস্থানে। অভিনয়ের জন্য বছরের পর বছর চরিত্রে সম্পূর্ণ ডুবে থাকা এই অভিনেতা নিজের ব্যক্তিগত জীবন, এমনকি বিয়ের মতো বড় সিদ্ধান্তও একপাশে রেখেছিলেন।

এই একাগ্রতার ফসল হিসেবে তিনি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার মর্যাদা অর্জন করেছেন। প্রভাসের সমর্থকরা বলছেন, তাঁর প্রতি ভক্তদের এমন উচ্ছ্বাস কেবলই অভিনয়ের প্রতি নিঃস্বার্থ উৎসর্গের কারণে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর জরিপে কিং শাহরুখ খান, থালাপাতি বিজয়, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর এর মতো তারকাদের পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন এই তেলেগু আইকন। তিনি যেন আবারও প্রমাণ করলেন, ‘বাহুবলি’ শুধু এক সিনেমা নয়—এটা তার নামেরই আরেক পরিচয়।

ওরম্যাক্স মিডিয়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানিয়েছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন প্রভাস। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন থালাপাতি বিজয়, আল্লু অর্জুন।

দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—শাহরুখ খান, অজিত কুমার, জুনিয়র এনটিআর। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন মহেশ বাবু, রাম চরণ, পবন কল্যাণ, সালমান খান।

অভিনয়ে নতুন উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি প্রভাস এখন বিভিন্ন ব্যস্ত প্রোজেক্টে কাজ করছেন এবং দক্ষিণী চলচ্চিত্র জগতে তাঁর প্রভাব দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ