সোমবার, মে ১১, ২০২৬

শাহরুখ খানের ‘ডন ৩’-এ নতুন চমক: বিক্রান্তের জায়গায় রজত বেদি?

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বলিউডের জনপ্রিয় একশন থ্রিলার সিরিজ ‘ডন’-এর তৃতীয় অংশ নিয়ে দীর্ঘ দিন ধরেই গুঞ্জন চলছে। ফারহান আখতার পরিচালিত এই সিনেমায় প্রথম সারির তারকারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে একের পর এক অভিনেতার নাম হঠাৎ সিনেমা থেকে বাদ পড়ার খবর ভক্তদের চমকে দিয়েছে।

প্রথমে খবর আসে যে, রণবীর সিং সিনেমা থেকে সরে গেছেন। এরপর কিয়ারা আদবানি এবং সম্প্রতি বিক্রান্ত ম্যাসিও সিনেমা থেকে বেরিয়ে গেছেন। এবার তাদের জায়গায় ফারহান আখতার ভাবছেন অভিনেতা রজত বেদির নাম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রজত বেদিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বিবেচনা করছেন ফারহান আখতার। গত বছর রজত বেদি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডঅ্যাস অফ বলিউড’-এ অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন। ৫১ বছর বয়সী এই অভিনেতা সেই চরিত্রের জন্য আলোচনার কেন্দ্রে রয়েছেন যা আগে বিক্রান্ত ম্যাসির জন্য নির্ধারিত ছিল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রজত এবং পরিচালক ফারহানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবু ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

‘ডন’ সিরিজের প্রথম দুই পর্বে শাহরুখ খান ‘ডন’-এর চরিত্রে দাপট দেখিয়েছেন। ২০০৬ সালে ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ এবং ২০১১ সালে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ সিনেমায় তিনি অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। এখন ভক্তরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন ‘ডন ৩’-এর জন্য।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ