বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

শাকিব খানের জন্মদিনে ‘রকস্টার’ ভিন্ন রূপে আলোচনায় সুপারস্টার

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টারটি উন্মোচন করা হয়, যা প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রকাশিত পোস্টারে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে। কালো সানগ্লাস, ক্যাজুয়াল পোশাক ও স্নিকার্স পরা অবস্থায় রাস্তায় বসে থাকা এই চরিত্রে তার শরীরে ট্যাটুর উপস্থিতি নজর কেড়েছে। পোস্টারের পেছনে বড় অক্ষরে লেখা ‘রকস্টার’ নামটি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার প্রকাশের পর ভক্তরা মন্তব্য ঘরে শুভেচ্ছা জানানোসহ শাকিব খানের নতুন লুকের প্রশংসা করেন। অনেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং মুক্তির অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

জানা গেছে, নির্মাতা আজমান রুশোর পরিচালনায় সিনেমাটির শুটিং ইতোমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে শাকিব খানকে একজন আধুনিক ও ট্রেন্ডি রক সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে, যিনি নিজেই গান লেখেন ও সুর করেন।

সিনেমাটির গল্প লিখেছেন আজমান রুশো। চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি এবং সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। ছবিটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন।

সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যে ঢালিউড অঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ