অনলাইন ডেস্ক

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সকাল থেকেই সংসদ ভবনের আশপাশে মানুষ জমা হতে শুরু করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।
মানিক মিয়া এভিনিউ সড়ক সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে পুলিশ চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ জানাজায় অংশ নিচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ ভবনের জানাজার পর মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
প্রেস উইং থেকে জানানো হয়েছে, জানাজায় অংশ নিতে আসা মানুষ কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু সঙ্গে না আনবেন। এছাড়া, সংসদ ভবন ও আশপাশের এলাকায় জানাজার সময় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।


