রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

শতাধিক আসনে বিএনপির হুমকি বিদ্রোহী প্রার্থী

পাঠক প্রিয়

ইসতিয়াক মাহমুদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দলীয় মনোনয়নবঞ্চিত নেতাদের বিদ্রোহ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শতাধিক আসনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে তৃণমূলে ক্ষোভ, বিভক্তি ও সংঘাত বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

দলীয় সূত্র জানায়, এবার বিএনপি একাধিক প্রার্থী মনোনয়নের পথ না ধরে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে মনোনয়ন না পাওয়া অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নিচ্ছেন। যদিও বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে—দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহ ঠেকাতে বিএনপি প্রতি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছিল। কিন্তু এবার সেই কৌশল অনুসরণ না করায় দলটির ভেতরে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, কোনো রাজনৈতিক দল চাইলে একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে এবং ২০ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং অফিসারকে জানাতে হবে। তবে বিএনপি এখনো সে সুযোগ গ্রহণ করেনি।

প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর বিভিন্ন জেলায় মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে। অনেক নেতা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন—দলীয় মনোনয়ন না পেলে তারা স্বতন্ত্রভাবেই নির্বাচনে যাবেন।

পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় ও স্বতন্ত্র—দুইভাবেই মনোনয়ন সংগ্রহের ঘোষণা দিয়েছেন। সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলম, নোয়াখালী-২ আসনে কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৫ আসনে হাসনা জসীমউদদীন মওদুদ, মাগুরা-২ আসনে সাবেক এমপি কাজী সালিমুল হক কামালসহ বহু নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া কুমিল্লা, টাঙ্গাইল, সুনামগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, হবিগঞ্জ, সিলেট ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন দলটির প্রভাবশালী নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিদ্রোহ দ্রুত সামাল দিতে না পারলে বিএনপির নির্বাচনি ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এককভাবে সরকার গঠন করতে চাইলে দলীয় ঐক্য সুসংহত করা এবং তৃণমূলের কোন্দল নিরসন এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ