শনিবার, আগস্ট ২২, ২০২৬

লালপুরে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পাঠক প্রিয়

আবু বাসার, (নাটোর) প্রতিনিধি : নাটোর, ১৯ নভেম্বর ২০২৫: নাটোর জেলা পুলিশের উদ্যোগে লালপুর উপজেলার বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় এবং মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের আয়োজনে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেন শামীম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়গ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসি এবং বিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
পুলিশ সুপার তার উপস্থাপনায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মোবাইল হ্যাকিং, আইএমও হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ বিভিন্ন অনলাইন প্রতারণার কৌশল ও প্রতিরোধ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। তিনি জানান, লালপুর উপজেলার কয়েকটি এলাকায় মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে এবং এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। গত কয়েক বছরে এসব অপরাধে জড়িত অর্ধশতাধিক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ২০ জন হ্যাকারকে গ্রেফতারের বিষয়টি তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার বলেন, “শিক্ষার্থীদের সচেতনতাই লালপুরের এই বদনাম ঘুচাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।” তিনি শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করার আহ্বান জানান।
তার বক্তব্য শেষে উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে অঙ্গীকার করে বলেন যে তারা কেউ মোবাইল প্রতারণা বা অনলাইন হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত হবে না এবং অন্যদেরও এসব অপরাধ থেকে দূরে রাখবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমেও অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা।
অনুষ্ঠানে সহস্রাধিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। সচেতনতামূলক এই মতবিনিময় সভাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ