সোমবার, আগস্ট ১৭, ২০২৬

রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন

পাঠক প্রিয়

রূপালী ব্যাংক পিএলসি বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা গত ৩ মাসে ১ হাজার ব্যাংক হিসাব খুলে মাইলফলক সৃষ্টি করেছে। নতুন হিসাব খোলা উৎসাহিত করতে রবিবার (০৫.০৫.২০২৪) রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউ কর্পোরেট শাখায় ফিতা ও কেক কেটে এই সাফল্য উদযাপন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। ম্যানেজিং ডিরেক্টরের উৎসাহ, অনুপ্রেরণা ও নির্দেশনায় এই মাইলফলক অর্জিত হয়েছে বলে শাখা ব্যবস্থাপক জানান।

এ সময় ম্যানেজিং ডিরেক্টর বলেন, গত বছর ৮ লক্ষাধিক ব্যাংক হিসাব খোলা হয়েছে। রূপালী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ও বিশ^াসের প্রতিফলন এটি। গত ৩ মাসে বিবি এভিনিউ শাখা সঞ্চয়ী ও চলতি হিসাব মিলিয়ে ১ হাজার নতুন হিসাব খুলেছে। যা শাখার জন্য একটি ভালো উদ্যোগ। আমি শাখার সকলকে অভিনন্দন জানাই। এছাড়াও স্বল্প সুদে আমানত সংগ্রহের জন্য অন্যান্য শাখাগুলোকে তিনি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কেন্দ্রীয় অঞ্চলের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মো. মাসুদুল হাসান ও শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. খায়রুল হোসেন রাজুসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ