বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ারন নাগরিকদের জন্য উন্মুক্ত হলো করোনা ভ্যাকসিন

পাঠক প্রিয়

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক-৫ প্রথম ব্যাচের ডোজ  দেশটির নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়, গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তৈরি স্পুটনিক-৫ নামের টিকাটি অচিরেই আঞ্চলিক পর্যায়ে সরবরাহ শুরু করবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানায় , করোনা প্রতিরোধে স্পুটনিক-৫ নামের প্রথম ব্যাচের টিকাটি রোজদ্রাভনাদজোর পরীক্ষাগারে পরীক্ষা করে জনগণের মধ্যে প্রচারের জন্য উন্মুক্ত করা হচ্ছে।  মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রোববার গণমাধ্যমকে জানান, রাশিয়ার রাজধানীর অধিকাংশ নাগরিককে কয়েক মাসের মধ্যেই টিকা দেওয়া হবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কো আগষ্টে বলেছেন , আগামী নভেম্বর থেকে ডিসেম্বর মাসে তাঁর দেশে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাঁদের প্রাথমিক লক্ষ্য উচ্চ ঝুঁকিতে থাকা লোকজন।এর আগে গত ১১ আগস্ট রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদন দেয়। দ্রুতগতিতে এ টিকা অনুমোদন দেওয়ায় সারাবিশ্বে তা নিয়ে অনেক কথা হয়েছে।  বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলোয় এর কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। তবে গত সপ্তাহে রাশিয়ার বিজ্ঞানীরা তাঁদের করোনাভাইরাসের টিকা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে বলেন, টিকার প্রাথমিক পরীক্ষায় এটি প্রতিরোধী প্রতিক্রিয়ার প্রমাণ দেখাতে পেরেছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তাঁদের টিকাটি প্রয়োজনীয় সব পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। তাঁর এক মেয়েও এ টিকা নিয়েছিলেন। পরে ওই মেয়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে।

রাশিয়ার গবেষকেরা মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ বলেন, গবেষণায় অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির শরীরে তাঁদের টিকা দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা করোনার বিরুদ্ধে লড়তে পারে। এ টিকার বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। স্পুটনিক-৫ নামের টিকাটি নিয়ে গত জুন ও জুলাই মাসে দুটি পরীক্ষা চালানো হয়। প্রতিটি পরীক্ষায় ৩৮ জন সুস্থ স্বেচ্ছাসেবীর শরীরে দুই ডোজ করে টিকা ও বুস্টার দেওয়া হয়। প্রথমবার টিকা দেওয়ার তিন সপ্তাহ পর টিকার কার্যক্ষমতা বাড়ানোর বুস্টার প্রয়োগ করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের বয়স ছিল ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁদের ৪২ দিন পর্যবেক্ষণে রাখা হয়। তিন সপ্তাহের মধ্যে সবার শরীরে অ্যান্টিবডি তৈরি হতে দেখা যায়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ