শুক্রবার, মে ২৯, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প, প্রধান উপদেষ্টার বার্তা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কম্পনের মাত্রা ছিল প্রচণ্ড, যা শহর ও গ্রামীণ এলাকায়ও ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

ভূমিকম্পের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুষ্ঠু পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বার্তা দিয়েছেন। বার্তায় তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে, এবং সরকার বিষয়টি সম্পূর্ণভাবে অবগত রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস আরও জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, জরুরি সেবা ও স্থানীয় প্রশাসনকে সাধারণ মানুষকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ স্থানে থাকার এবং সরকারি ঘোষণার প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ