মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২ হাজার ৪৮৩ মামলা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীতে ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। গত দুই দিনে মহানগরের বিভিন্ন সড়কে নিয়মভঙ্গের দায়ে মোট ২ হাজার ৪৮৩টি মামলা করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগ নিয়মিত মাঠে কাজ করছে। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এসব মামলা দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানায়, চেকপোস্ট, মোবাইল কোর্ট ও বিশেষ নজরদারির মাধ্যমে মোটরসাইকেল, প্রাইভেটকার, গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ মামলাই গতি সীমা অমান্য, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, রুটপারমিট না থাকা, ভুল লেন ব্যবহার এবং ট্রাফিক সংকেত অমান্য করার দায়ে করা হয়েছে।

নাগরিকদের সড়ক নিরাপত্তায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি জানায়, ট্রাফিক আইন মেনে চললে শুধু যানজটই কমবে না, বরং দুর্ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ