বুধবার, জুন ৩, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প অনুভূত

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ঢাকা, মঙ্গলবার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, প্রথম দফার ভূমিকম্পটি রাত ৯টা ৩৪ মিনিট ১ সেকেন্ডে সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মিংডু এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ৫২১ কিলোমিটার দূরে অবস্থিত।

এর প্রায় ১৭ মিনিট পর রাত ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় দফায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থলের সুনির্দিষ্ট দূরত্ব নির্ণয়ের চেষ্টা চলছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, “এই দুটি ভূমিকম্প দেশের প্রায় সব স্টেশনেই রেকর্ড করা হয়েছে এবং অনেক এলাকাতেই মানুষ কম্পন অনুভব করেছেন।”

এদিকে এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরপর ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ