শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক কোটি রুপি না দিলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি এসেছে। পুলিশ এখন সেই ভয়েস নোট পাঠানোর উৎস ও হুমকিদাতা সনাক্তের চেষ্টা করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হুমকি দেওয়া হয়েছে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং থেকে।

রণবীর এবং তাঁর স্ত্রী দীপিকা পাডুকোন ও কন্যা দুয়া যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেখান থেকে পুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়েছে যে বাড়িতে পুলিশ মোতায়েন ও ব্যক্তিগত নিরাপত্তার কারণে অন্যান্য বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

বলিউডে হত্যার হুমকির নতুন শিকার হিসেবে রণবীরের নাম এসেছে। এর আগে পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে, যার দায় স্বীকার করেছে বিশ্নোই গ্যাং। এই ঘটনায় পাঁচজনকে পুলিশ আটক করেছে। এর আগে সালমান খান, শাহরুখ খানসহ আরও কয়েকজন তারকা একই ধরনের হুমকি পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, হুমকির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রণবীরের বাড়ি ও আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ