রবিবার, জুলাই ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, দুইজন নিহত, আটজন আহত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

রোড আইল্যান্ড, যুক্তরাষ্ট্র – শনিবার (১৩ ডিসেম্বর) রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং আটজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বিকাল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ হামলার খবর জানতে পায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পোশাক পরা এক ব্যক্তি পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেছে। পুলিশ এখনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি এবং কোনো অস্ত্রও উদ্ধার হয়নি।

রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান, “আমি নিশ্চিত করতে পারছি দুইজন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা পরিবর্তন হতে পারে।” হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি এবং ঘটনা এখনো তদন্তাধীন।

হামলার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে শিক্ষার্থীদের ভবনের দরজা বন্ধ রাখার, ফোন সাইলেন্ট রাখার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকার নির্দেশ দেন। বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছাকাছি বন্দুকধারী উপস্থিত ছিল বলে জানানো হয়। পুলিশ তদন্তে এখনও নির্ধারণ করতে পারেনি হামলাকারী ভবনে প্রবেশ ও বের হওয়ার প্রক্রিয়া।

হামলার কিছুক্ষণ পর অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে যে বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। এ ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারী আটক হওয়ার তথ্য জানান, পরবর্তীতে তিনি সেটি থেকে সরে যান।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ