অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে এক মাসেরও কম সময়ের মধ্যে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতির জন্য সরাসরি প্রেসিডেন্ট Donald Trump-কে দায়ী করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা Chuck Schumer।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চাক শুমার বলেন, এক মাস আগেও দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ২ দশমিক ৯৩ ডলার। বর্তমানে তা বেড়ে ৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়।
তিনি মন্তব্য করেন, “এই পরিস্থিতির জন্য কেবল একজন মানুষই দায়ী, আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প।”
ডেমোক্রেটিক দলের জ্যেষ্ঠ এই নেতা শুরু থেকেই মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে আসছেন। বিশেষ করে Iran-কে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সমালোচনা করে তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
এর আগে দেওয়া আরেক পোস্টে শুমার অভিযোগ করেন, এই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক তেলের বাজারে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে, যা বিভিন্ন দেশের জ্বালানি দামে প্রভাব ফেলছে।
সূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা


