শনিবার, জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা : কাতার থেকে সামরিক সদস্য সরানো কীসের ইঙ্গিত?

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দোহা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে কিছু সেনাসদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। এই পদক্ষেপ নতুন করে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে, বুধবার সন্ধ্যার মধ্যে আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সকে বিষয়টি জানানো তিনজন কূটনীতিকের পরিচয় প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা অবস্থান করছে। এক কূটনীতিক জানিয়েছেন, এটি কোনো বাধ্যতামূলক সরিয়ে নেওয়া নয়, বরং সামরিক অবস্থান ও প্রস্তুতিতে পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে, ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করা হবে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তেহরান আঞ্চলিক দেশগুলোকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা থেকে বিরত রাখতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ বিভিন্ন দেশকে ইরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তবে ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোও আঘাতের লক্ষ্য হবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত রয়েছে, যা দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রতিফলন।

একই সময়ে, ইসরায়েলের নিরাপত্তা সূত্র জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নিরাপত্তা মন্ত্রিসভাকে মঙ্গলবার গভীর রাতে ইরানে সরকার পতনের সম্ভাবনা বা যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ নিয়ে ব্রিফ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ইরানের পরমাণু স্থাপনায় হামলার সময়ও মধ্যপ্রাচ্যের এই ঘাঁটি থেকে কিছু সেনা সরানো হয়েছিল। সাম্প্রতিক এই পদক্ষেপও সেই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ