রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মোহাম্মদপুরে ছাত্রদল নেতা সাব্বিরের রহস্যজনক মৃত্যু

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বিরের (২৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বাসায় সাব্বিরসহ তিনজন থাকতেন। আজ সকালে তিনিসহ দুজন বাসায় ছিলেন। একপর্যায়ে সাব্বির সঙ্গে থাকা ব্যক্তিকে নাশতা আনার জন্য বাইরে পাঠান। ওই ব্যক্তি নাশতা নিয়ে বাসায় ফিরে দেখেন, মেঝেতে পড়ে আছেন সাব্বির। তখনই তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাব্বিরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মোহাম্মদপুর এলাকায় সক্রিয়ভাবে সংগঠনের কাজ করতেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ