শুক্রবার, মে ১, ২০২৬

সালাম এআইবিএল ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

পাঠক প্রিয়

আলহাজ্ব আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর, ২০২০ বুধবার পর্ষদের ৩৫১তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

আলহাজ্ব আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যেক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী জনাব আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রæপ প্রতিষ্ঠান এস আলম গ্রæপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিঃ এর চেয়ারম্যান। তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) -এর ভাইস চেয়ারম্যান। জনাব আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।
আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মীর আহমেদ সওদাগর এর পুত্র। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রæপ এর ব্যব¯’াপনা পরিচালক। আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট। বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুস সালাম সাউদার্ন ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি মেরিন সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল-এর পরিচালক। এছাড়া তিনি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ