বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

মেট্রোরেলে কিশোরদের ছাদে ওঠা : নিরাপত্তা জোরদার

পাঠক প্রিয়

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

অনলাইন ডেস্ক

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে দুই কিশোর প্ল্যাটফর্মের ছাদে উঠে পড়ার সাম্প্রতিক ঘটনাকে “অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নিরাপত্তা-বিধিবহির্ভূত” বলে উল্লেখ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ ঘটনার পর মেট্রোরেল স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উত্তরের দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমডি ফারুক আহমেদ বলেন, “দুই কিশোর কীভাবে প্ল্যাটফর্মের ওপরে উঠল, তা তদন্ত করা হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অস্বাভাবিক ঘটনা। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার পরপরই স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে এবং সিসিটিভি পর্যবেক্ষণ আরও কঠোর করা হয়েছে। পাশাপাশি স্টেশন এলাকায় নতুন করে সতর্কবার্তা, নিষিদ্ধ এলাকা চিহ্নিতকরণ, নিরাপত্তা ব্যারিয়ার শক্তিশালী করা এবং নিরাপত্তারক্ষী দলকে পুনর্বিন্যাস করা হচ্ছে।

এমডি আরও বলেন, “মেট্রোরেল একটি উচ্চনিরাপত্তা ব্যবস্থা। এর কোনো অংশে অনুমতি ছাড়া প্রবেশ করা জীবনহানির ঝুঁকি তৈরি করে। আমরা যাত্রীদের অনুরোধ করছি— সুরক্ষা লঙ্ঘনকারী যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য।”

তিনি জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনে আরও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হবে। স্টেশনের সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিএমটিসিএল আশা করছে, কিশোরদের এমন ঝুঁকিপূর্ণ আচরণ রোধে যাত্রী সচেতনতা কর্মসূচিও কার্যকর ভূমিকা পালন করবে।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ