বুধবার, জুলাই ৮, ২০২৬

মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

ঢাকা, শনিবার — দেশের উন্নয়ন দৃষ্টিভঙ্গি মেগা প্রকল্পকেন্দ্রিক চিন্তা থেকে সরিয়ে মানুষের মৌলিক চাহিদাভিত্তিক উন্নয়নের দিকে ফেরানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন। যেখানে মানুষের নিরাপদ পানি নেই, সেখানে হাজার কোটি টাকার অবকাঠামো নির্মাণ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

শনিবার রাজধানীর ঢাকা স্ট্রিমের সম্মেলন কক্ষে ‘জলবায়ু সহনশীল ওয়াশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেবা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আর্থিক সক্ষমতা ও কার্যকর ক্ষমতা দিতে হবে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে মানুষের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছানো সম্ভব নয়।

উপকূলীয় অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও বরেন্দ্র অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব এলাকায় এখনো বিপুলসংখ্যক মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। এ বাস্তবতায় বড় বড় সড়ক বা সেতু নির্মাণকে উন্নয়নের অগ্রাধিকার হিসেবে দেখার যৌক্তিকতা নেই।

তিনি খুলনা অঞ্চলে ডিপ টিউবওয়েলের বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে পানির সংকট মোকাবিলায় ফসলের ধরন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

শিল্প দূষণ রোধে আইন প্রয়োগের দুর্বলতার কঠোর সমালোচনা করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ পরিবেশ সংকটকে আরও গভীর করছে। তুরাগ নদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নদী রক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ জরুরি।

জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে নদীভাঙন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ পানি সরবরাহে অর্থ ব্যয়ের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, ডর্প-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ