শনিবার, আগস্ট ২২, ২০২৬

মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা সম্ভব

পাঠক প্রিয়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার দেশের সব অঞ্চল ও স্থানে বিদ্যুতের সুষম উন্নয়ন ও বণ্টন নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশে যত দ্রুত বিদ্যুতায়ন নিশ্চিত হবে, উন্নয়নও তত দ্রুত ঘটবে। মুজিববর্ষে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের সব গ্রিড অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী সোমবার রাজশাহীর অফগ্রিড অঞ্চল তথা পদ্মার চরাঞ্চলগুলোয় নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি লিমিটেডের (নেসকো) নিজস্ব অর্থায়নে হোম সোলার সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজশাহীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে। স্মার্ট মিটার, স্মার্ট গ্রিড, স্ক্যাডা, ইআরপি, আধুনিক ট্রান্সফরমার সিস্টেম, ভূগর্ভস্থ ক্যাবল সিস্টেম প্রভৃতি স্থাপনের মাধ্যমে দেশের প্রতি কোণে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয়ার কাজ চলছে। এতে প্রতিদিন বিদ্যুৎ সেবার আওতা বাড়ছে। দুর্গম অঞ্চলের মানুষও বিদ্যুৎ সেবা পাচ্ছেন। হোম সোলার সিস্টেম ব্যবহারে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। রাজশাহীর চরাঞ্চল, দুর্গম এলাকায় সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সেবা ইতোমধ্যে পৌঁছে গেছে।

নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৩ এর সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামসহ নেসকোর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও এলাকার জনপ্রতিনিধিরা।

সুত্রঃ যুগান্তর।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ