শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম

পাঠক প্রিয়

চলতি মাসের ১০ আগস্ট থেকে স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি’র প্রি-বুকিং শুরু হয়েছে, যা চলবে আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত।

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকায় আগ্রহী ক্রেতাদের মধ্যে যারা এ পাওয়ার ফোনটি প্রি-অর্ডার করতে চান, তারা প্রি-অর্ডারে আগে স্যামসাং বাংলাদেশের নতুন উদ্যোগ ‘মিট দ্য গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’ এর আওতায় নতুন এ ফোনটি অনলাইনে পরখ করে নেয়ার অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

স্যামসাংয়ের নতুন এ উদ্যোগটি আগ্রহী ক্রেতাদের বাসা থেকে স্বাচ্ছন্দ্যে অনলাইনে রিয়েল-টাইম ফোন  দেখার অভিজ্ঞতা দিবে। স্যামসাংয়ের  দুই জন বিক্রয় প্রতিনিধি ১৫ মিনিটের ভিডিও কল সেশনে হাজির হয়ে ক্রেতাদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন। গুলশান অ্যাভিনিউ’র বিটিআই ল্যান্ডমার্কে অবস্থিত স্যামসাং ফ্ল্যাগশিপ স্টোর থেকে ভিডিও কলটি পরিচালনা করা হবে। দুপুর ১ টা থেকে ৪ টা এ সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারিত হবে নিতে হবে। ক্যাম্পেইনটি ১৪ আগস্ট শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

 এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘কোভিড-১৯ বৈশ্বিক মহামারি আমাদের যোগাযোগ ও জীবন ধারণের পদ্ধতিতে বদল এনেছে। ক্রেতাদের সুবিধার্থে, আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশল প্রণয়নে সচেষ্ট রয়েছি; যার মধ্যে রয়েছে ক্রেতাদের নিত্য প্রয়োজন ও চাহিদা পূরণে নতুন উদ্যোগ ও ক্যাম্পেইন।’

 ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যাম এবং ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সূক্ষ্ম ডিজাইন সমৃদ্ধ এ ডিভাইসটিতে রয়েছে মেটাল বডি ও দুর্দান্ত রঙ এবং শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ভিকটাস, যা স্মার্টফোনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী গ্লাস।

 গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে প্রো-গ্রেড এইটকে ক্যামেরাসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং এডিটিং স্যুট রয়েছে। বাংলাদেশে গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি দু’টি রঙে পাওয়া যাবে। রঙ দু’টি হলো: মিস্টিক ব্রোঞ্জ ও মিস্টিক ব্ল্যাক। ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।

 গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসটি স্যামসাংয়ের অফিশিয়াল স্টোর থেকে এবং অনলাইনে বিভিন্ন এক্সক্লুসিভ অফারসহ www.note20preorder.com থেকে প্রি-অর্ডার করা যাবে। এছাড়াও, জিপি শপ, রবি শপ, বাংলালিংক শপ, ইভ্যালি, পিকাবু ও দারাজ থেকেও ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ