মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

মানিকগঞ্জে বিক্ষোভ–পাল্টা বিক্ষোভ, সংঘর্ষে আহত ৪

পাঠক প্রিয়

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাউলশিল্পী মো. আবুল সরকারকে কেন্দ্র করে তৌহিদী জনতা ও তাঁর অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসলাম ধর্ম ও আল্লাহকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার আবুল সরকারের ফাঁসির দাবিতে তৌহিদী জনতা গতকাল বিক্ষোভ সমাবেশ করে। একই সময়ে তাঁর মুক্তির দাবিতে অনুসারীদের পাল্টা কর্মসূচি ঘিরে দুই পক্ষ মুখোমুখি হলে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

গতকাল সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাজার মসজিদের ইমাম মুফতি ফিরোজ আবদুল্লাহ, আবদুল মজিদ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতারা। তাঁরা আবুল সরকারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি বড় বিক্ষোভ মিছিল বের করা হয়।

অন্যদিকে, সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় আবুল সরকারের মুক্তির দাবিতে তাঁর অনুসারীরা সমাবেশ করছিলেন। বিক্ষোভ মিছিলটি সেখানে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এতে দুই পক্ষের চারজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি যেন আবারো অবনতির দিকে না যায়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ