শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল, বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের জনগণ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে হাজারো মানুষ জানাজাস্থলে জড়ো হতে শুরু করেন।

দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় এসে জানাজায় অংশ নিচ্ছেন। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে লোকসমাগম। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও জাতীয় সংসদ ভবন এলাকা, গুলশান, এভারকেয়ার হাসপাতাল এলাকা এবং ফিরোজার সামনে মঙ্গলবার রাত থেকেই নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় পৌঁছাচ্ছেন বলে জানা গেছে। এ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও জানাজাস্থলের আশপাশে।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি টানা তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুসলিম বিশ্বের রাজনীতিতে নারীর নেতৃত্বের ক্ষেত্রে তিনি একটি ঐতিহাসিক নাম—পাকিস্তানের বেনজির ভুট্টোর পর দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন।

দেশের রাজনৈতিক অঙ্গনে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের মানুষসহ সর্বস্তরের জনগণ গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন এই সাবেক প্রধানমন্ত্রীকে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ