শনিবার, আগস্ট ২২, ২০২৬

মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ নয়

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা–ব্যবস্থা পর্যালোচনায় আয়োজিত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “চলতি বছর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হবে না। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও কোনো প্যারেড অনুষ্ঠিত হবে না।” তিনি জানান, এবারের বিজয় দিবস উপলক্ষে সরকার বিকল্প কর্মসূচি নিয়ে ভাবছে এবং সামগ্রিক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

সভায় বিজয় দিবসের প্রধান অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি সেবা প্রস্তুতি এবং বিভিন্ন স্থানে নিরাপত্তা বলয়ের বিষয়গুলো আলোচনা করা হয়। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, জনগণের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্যারেড না হলেও শহীদ মিনার, স্মৃতিসৌধ ও বিভিন্ন জাতীয় স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হবে এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ