রবিবার, জুলাই ২৬, ২০২৬

মনোনয়নপত্র যাচাইয়ে ঝরলেন মাহমুদুর রহমান মান্না, বাতিলের তালিকায় এগিয়ে স্বতন্ত্ররা

পাঠক প্রিয়

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই...

বিডিরিপোর্ট ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। যাচাইয়ের দ্বিতীয় দিনে গতকাল (শুক্রবার) দেশের বিভিন্ন জেলায় বিপুলসংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের সূত্র জানায়, বাতিল হওয়া প্রার্থীদের বড় অংশই স্বতন্ত্র।

হলফনামার এফিডেভিটে স্বাক্ষরজনিত ত্রুটি, ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর অসম্পূর্ণ বা অসামঞ্জস্য, শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করা, ঋণখেলাপি থাকা, মামলার তথ্য যথাযথভাবে উল্লেখ না করা এবং প্রয়োজনীয় কাগজপত্রে গরমিল—এ ধরনের নানা কারণে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন তফসিল অনুযায়ী, ১ জানুয়ারি থেকে সারা দেশে মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়। রিটার্নিং কর্মকর্তারা আগামীকাল রোববার (৪ জানুয়ারি) যাচাই কার্যক্রম শেষ করবেন। তাঁদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিভাগ ও জেলা অনুযায়ী বাতিলের চিত্র

চট্টগ্রামে চারটি আসনে মোট ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। খুলনায় শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় জেলার একমাত্র নারী প্রার্থীসহ তিনজন বাদ পড়েছেন। বরিশালে তিনটি আসনে দুইজন, কুমিল্লায় ১১টি আসনের মধ্যে ১৬ জন এবং মুন্সিগঞ্জে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নরসিংদীতে ঋণখেলাপি ও কাগজপত্রের ত্রুটির কারণে চারজন প্রার্থী বাদ পড়েছেন। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলেও একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। টাঙ্গাইলে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ নয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

যশোরের দুটি আসনে একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, কক্সবাজারে পাঁচজন, রংপুরে ছয়জন এবং গাইবান্ধার দুই আসনে মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালী, পাবনা, ভোলা, নাটোর, কুড়িগ্রাম, বগুড়া ও নীলফামারীতেও স্বতন্ত্র ও দলীয় মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী যাচাইয়ে টিকতে পারেননি।

নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ

মনোনয়নপত্র বাতিলের ঘটনায় অনেক এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একাধিক প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। নির্বাচন কমিশন বলছে, আইন ও বিধি অনুসরণ করেই যাচাইবাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপিল প্রক্রিয়ায় যথাযথ সুযোগ থাকবে।

আগামী দিনগুলোতে আপিল নিষ্পত্তি ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনি মাঠের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ