শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকায় রাষ্ট্রীয় সফর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ — তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ড্যাশো শেরিং তোবগে। শনিবার সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে রেড কার্পেট অভ্যর্থনা জানায় বাংলাদেশ সরকার। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিরা স্বাগত জানান।

সরকারি সূচি অনুযায়ী, সফরকালীন সময়ে ভুটান প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং সংস্কৃতি খাতে সহযোগিতা জোরদার প্রসঙ্গে আলোচনা হবে।

সফর উপলক্ষে দুই দেশের মধ্যে ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময়, স্বাস্থ্যখাতে সহযোগিতা এবং কৃষি উন্নয়ন বিষয়ে অন্তত তিনটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে। এছাড়া ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

আগামী তিন দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন শেরিং তোবগে। সফরের শেষ দিন ২৪ নভেম্বর তার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আনুষ্ঠানিক বিদায় আয়োজন করা হবে।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা এবং মানবসম্পদ উন্নয়নে এই সফর নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে কূটনীতিকরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ