মঙ্গলবার, মে ১২, ২০২৬

ভিসি পদ কি শুধু শিক্ষকদের জন্যই?

পাঠক প্রিয়

বাংলাদেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে ওই বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার পর এর তীব্র সমালোচনা শুরু করেছে শিক্ষকদের সংগঠনগুলো।

প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং সবগুলো সমিতির ফেডারেশন এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে।

সরকারের এ সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করেছে উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদও।

একটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে মূলত প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। অন্যদিকে, উপাচার্য পদের দায়িত্ব পান প্রধানত অধ্যাপক পদমর্যাদার শিক্ষকরা।

উপাচার্য বা ভাইস-চ্যান্সেলর পদটি একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহীর পদ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যকে দায়িত্ব দেওয়ার পর শিক্ষকদের সংগঠনগুলো বলছে, “উপাচার্যের শূন্য পদে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের দায়িত্ব দেয়ার ঘটনা আগে কখনো ঘটেনি”।

আবার কোনো কোনো শিক্ষক সমিতি বলেছে যে এ ধরণের আদেশ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় ধারণার সাথে অসঙ্গতিপূর্ণই নয়, এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদের প্রতিও অবমাননাকর।

তবে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে ভারপ্রাপ্ত উপাচার্য করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠনগুলো।

অবশ্য বিতর্কের রাশ টানতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ খালি থাকায় রুটিন কাজের জন্য রেজিস্ট্রারকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে এবং শিগগিরই নিয়মমাফিক উপাচার্যসহ অন্যদের নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে মোট সাইত্রিশটি, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলো জনগণের করের অর্থে পরিচালিত হয়।

শেরেবাংলা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও কর্তব্যরত রেজিস্ট্রারকে সেখানকার ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়েছে, যে সিদ্ধান্তে ‘আনন্দ প্রকাশ’ করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সংগঠন।

— বিবিসি বাংলা।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ