শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী

পাঠক প্রিয়

আজ বুধবার ১২ এপ্রিল ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী।কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত ও মেজর আবদুল গণির অন্যতম সহযোগী, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার ২০১৯ সালের ১২ এপ্রিল শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও ঢাকায় এবং গ্রামের বাড়িতে মসজিদে মসজিদে তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদের উদ্যোগে বুড়িচং উপজেলা প্রশাসনকে তার নামে একটি রাস্তার নামকরণের প্রস্তাব দিয়ে চিঠি দেওয়া হয়।

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদের আহবায়ক কৃষিবিদ ড. মোহাম্মদ মোহসীন ও সদস্যসচিব ভাষাসৈনিকের বড় ছেলে, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদ তার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী মরহুম অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাবেক এমপি মরহুম অধ্যাপক মো. ইউনূস, ঢাবির সাবেক ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, একুশে পদকপ্রাপ্ত কবি অসমি সাহা ও ভাষাসৈনিক অধ্রাপক আবদুল গফুরসহ অনেক গুণী মানুষের রাণী ও লেখা স্থান পায়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ