শনিবার, জুলাই ১৮, ২০২৬

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং স্পষ্টভাবে জানিয়েছেন, শাক্সগাম উপত্যকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন করা তাদের ‘সম্পূর্ণ ন্যায্য অধিকার’।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, “আপনি যে ভূখণ্ডের কথা উল্লেখ করেছেন, সেটি চীনের। শাক্সগাম উপত্যকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চীনের জন্য বৈধ।” তিনি ভারতের সার্বভৌমত্ব দাবিও প্রত্যাখ্যান করেন।

এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, শাক্সগাম উপত্যকা ভারতের ভূখণ্ড, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার নেইয়াদিল্লির আছে। তিনি উল্লেখ করেন, ১৯৬৩ সালের চীন–পাকিস্তান সীমান্ত চুক্তি ভারত কখনও স্বীকৃতি দেয়নি এবং এটি অবৈধ ও বাতিল। পাশাপাশি তিনি জানান, নয়াদিল্লি চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-কেও স্বীকৃতি দেয় না। ভারতের মতে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ।

চীনের মাও নিং জানান, ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তান সীমান্ত চুক্তি স্বাক্ষর করে যা দুই দেশের সার্বভৌম অধিকার নির্ধারণ করে। তিনি বলেন, “সিপিইসি একটি অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ যা স্থানীয় সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে, এবং এটি কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থানকে প্রভাবিত করে না।”

ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চললেও ২০২৪ সালে দুই দেশ হিমালয় অঞ্চলের সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে সমঝোতায় পৌঁছেছিল। তবে ২০২০ সালে ওই সীমান্তে সংঘর্ষে ভারতের ২০ জন ও চীনের চারজন সেনা নিহত হয়। এবার অরুণাচল প্রদেশ এবং কাশ্মীরকে কেন্দ্র করে নতুনভাবে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ