বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: চীন আবারও ভারতকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে মামলা করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের উপর আরোপিত শুল্ক এবং ফটোভোলটাইক খাতে প্রদত্ত ভর্তুকি চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। চীনের দাবি, এই পদক্ষেপগুলো ভারতের অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা ভারতকে ডব্লিউটিওতে করা সংশ্লিষ্ট অঙ্গীকার মেনে চলার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে ‘ভুল নীতি’ অবিলম্বে সংশোধনের দাবিও জানিয়েছে বেইজিং।

এটি চলতি বছরে চীনের ভারতের বিরুদ্ধে করা দ্বিতীয় মামলা। এর আগে অক্টোবর মাসে চীন ভারতের বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারির জন্য প্রদত্ত ভর্তুকি নিয়ে ডব্লিউটিওতে অভিযোগ দায়ের করেছিল। সেই মামলায় চীন ভারতকে বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি খাতে ভর্তুকি ব্যবস্থার বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আহ্বান জানিয়েছিল।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ