শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

ভারতের নদীতে বাংলাদেশি জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়ে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বুধবার খুলনা থেকে আসা বাংলাদেশি জাহাজ এমভি তামজিত ফ্লাই অ্যাশ নিয়ে দক্ষিণ ২৪ পরগণা থেকে বাংলাদেশে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। মুড়িগঙ্গা নদীতে চলাচলের সময় জাহাজটি একটি ডুবন্ত বালুচরে ধাক্কা খায়। এতে জাহাজের তলায় ফাটল সৃষ্টি হয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে।

জাহাজটিতে থাকা ১২ জন নাবিক পানি উঠতে থাকায় আটকা পড়ে যান। বিষয়টি স্থানীয় জেলেদের নজরে এলে তারা দ্রুত সাগর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে সব নাবিককে নিরাপদে তীরে নিয়ে আসেন।

সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া ১২ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক। সবাই সুস্থ আছেন এবং কোনো আহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় অথবা যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি বালুচরে ধাক্কা খেতে পারে।

ঘটনার পর নদী কর্তৃপক্ষ জাহাজটি সরানোর প্রস্তুতি নিচ্ছে এবং নৌপথে চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: পিটিআই, দ্য হিন্দু

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ