শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ভারতে প্রথমবারের মতো আদালতের অনুমতিতে ‘পরোক্ষ মৃত্যু’ কার্যকর

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দিল্লি, ২৫ মার্চ ২০২৬ – দীর্ঘ ১৩ বছর কোমায় থাকা হরিশ রানাকে (Harish Rana) ভারতের সুপ্রিম কোর্টের অনুমতিতে লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়া হয়েছে, যা দেশটির চিকিৎসা ও আইনি ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে গণ্য করা হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (AIIMS) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

হরিশের মা বাবা সুপ্রিম কোর্টে আবেদন করে ‘মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার’ নিশ্চিত করেছিলেন। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৪ মার্চ হরিশকে হাসপাতালে ভর্তি করা হয় এবং দুই দিন পর ধাপে ধাপে তার লাইফ সাপোর্ট সরানোর প্রক্রিয়া শুরু হয়। ১১ দিনের মধ্যেই তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃত্যুর পর তার কর্নিয়া, হার্ট ভালভসহ গুরুত্বপূর্ণ অঙ্গ ও টিস্যু দান করেছেন তার পরিবার। এতে মানবিকতার একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

২০১৩ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় দুর্ঘটনায় গুরুতর মস্তিষ্কে আঘাতপ্রাপ্ত হন হরিশ। এরপর থেকে তিনি কোমায় ছিলেন এবং শ্বাসপ্রশ্বাসের জন্য ট্রাকোস্টমি টিউব ও খাবারের জন্য গ্যাস্ট্রোজেজুনোস্টমি টিউবের ওপর নির্ভরশীল ছিলেন। চিকিৎসকেরা জানান, তার সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, দীর্ঘ সময় কোনো উন্নতি না দেখা দিলে এবং রোগীর ফিরে আসার সম্ভাবনা না থাকলে চিকিৎসা চালিয়ে যাওয়ার বাধ্যবাধকতা নেই। আদালত একই সঙ্গে ‘পরোক্ষ মৃত্যু’ বিষয়ক দ্রুত আইন প্রণয়ের আহ্বান জানিয়েছেন।

হরিশকে গাজিয়াবাদের বাসা থেকে এইমসের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। ডা. সীমা মিশ্রের নেতৃত্বে বিশেষজ্ঞ বোর্ড অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর আগে ২০১১ সালে অরুণা শানবাগ মামলায় ভারতে ‘পরোক্ষ মৃত্যু’ বৈধতা পেয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। হরিশ রানার ক্ষেত্রে এটি প্রথমবার বাস্তবায়ন হলো।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ