অনলাইন ডেস্ক

ব্রাজিলে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (COP) শেষ দিনে চূড়ান্ত চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্মেলনে জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখবে কি না, তা নিয়েই তীব্র মতবিরোধ তৈরি হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনায় কোন সমাধান পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এই বিরোধ অব্যাহত থাকে, তাহলে পুরো সম্মেলনের ফলাফল অনিশ্চিত হয়ে পড়বে।
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের এ গুরুত্বপূর্ণ ফোরামে যে কোনো সিদ্ধান্তে জটিলতা দেখা দিলে তা আন্তর্জাতিক পরিবেশ নীতি ও প্রতিশ্রুতির জন্য বড় প্রভাব ফেলতে পারে।


