সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী Bangkok-এ ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো।

দুর্ঘটনাটি ঘটে রাচাথেওয়ি জেলার এয়ারপোর্ট রেল লিংকের মাক্কাসান স্টেশনের কাছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে আসোক–ডিন দ্যাং সড়কে একটি ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানটি রামা নাইন মোড় ও আসোক–ফেতচাবুরি মোড়ের মাঝামাঝি এলাকায়।

সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত আশপাশের যানবাহনেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের তীব্রতায় পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পুলিশ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে এখনো তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ