বুধবার, জুন ২৪, ২০২৬

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি স্থগিত, ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু

পাঠক প্রিয়

ট্রাম্পের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ‘হাজার হাজার মার্কিন সেনা নিহত’ দাবি নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মার্কিন সেনা হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি...

ফ্যামিলি কার্ড প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি...

শিক্ষার মানোন্নয়নে বাউবিতে কারিকুলাম উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ১৮ জুন: শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জুন: গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে...

কুমিল্লা প্রতিনিধি : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় আড়াই হাজার প্রভাষকের পদোন্নতি আটকে যাওয়ার প্রতিবাদে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু হয়েছে। সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সব যোগ্যতা পূরণ করলেও ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা দীর্ঘ ১২ বছর ধরে প্রভাষক পদেই কর্মরত রয়েছেন।

দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে তারা রবিবার থেকে আন্দোলন কর্মসূচি শুরু করেন। কুমিল্লার বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া প্রভাষকেরা জানান, বারবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তারা কোনো সমাধান পাননি। প্রমোশন আটকে থাকায় কর্মপরিবেশ ও পেশাগত মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের।

প্রভাষকেরা আরও বলেন, শিক্ষা ক্যাডারের কাঠামোগত সংকট, প্রশাসনিক জটিলতা এবং পদ শূন্য থাকলেও তা পূরণ না করায় দীর্ঘদিন ধরে তারা উপেক্ষিত হচ্ছেন। দ্রুত পদোন্নতি কার্যকর না হলে আন্দোলন আরও প্রসারিত করার হুঁশিয়ারিও দেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, ৩২তম ও ৩৩তম বিসিএস ব্যাচের প্রায় চার শতাধিক প্রভাষক চাকরিতে যোগদানের এক যুগ পরেও প্রথম পদোন্নতি পাননি। এছাড়া ৩৪তম বিসিএস ১০ বছর ৩৫তম বিসিএস ৯ বছর বছর এবং ৩৬তম বিসিএস ৮ বছর, ৩৭তম বিসিএস ৭ বছরে পার করলেও পদোন্নতি পাচ্ছেন না। প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে গ্রেডেশনভুক্ত কর্মকর্তার সংখ্যায় ৩২তম বিসিএসে রয়েছে ৫৪ জন, ৩৩তম বিসিএসে রয়েছে ৩৬১ জন, ৩৪তম বিসিএসে ৬৩১ জন, ৩৫তম বিসিএসে ৭৪০ জন ৩৬ বিসিএসে ৪৬০ জন, এবং ৩৭তম বিসিএসে ১৫৩ জন।

বিসিএস শিক্ষা সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান বলেন, ‘শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। বিষয়টি খুবই দুঃখজনক। তবে মন্ত্রণালয় ডিপিসি করেছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে প্রভাষকদের পদোন্নতির বিষয়টি সমাধান হবে। শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ