বুধবার, আগস্ট ১২, ২০২৬

বিশ্বজুড়ে গড় উচ্চতায় ইউরোপের আধিপত্য, শীর্ষে নেদারল্যান্ডস

পাঠক প্রিয়

স্টাফ রিপোর্টার

জাতি, ভৌগোলিক অবস্থান, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের গড় উচ্চতায় উল্লেখযোগ্য বৈচিত্র্য দেখা যায়। বিশ্বব্যাপী মানব উচ্চতার এই ভিন্নতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত ২০২৫ সালের গড় উচ্চতার তালিকায়।

তালিকায় দেখা যায়, ইউরোপের দেশগুলো গড় মানব উচ্চতায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে। এর মধ্যে নেদারল্যান্ডস রয়েছে সবার ওপরে। দেশটির পুরুষদের গড় উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, আর নারীদের গড় উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি—যা এখনো বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞদের মতে, নেদারল্যান্ডসসহ পশ্চিম ইউরোপের দেশগুলোতে উন্নত পুষ্টি, আধুনিক স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভ্যাস ও উন্নত জীবনমান এই উচ্চতার বৈষম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি জিনগত বৈশিষ্ট্যও উচ্চতার ওপর প্রধান প্রভাব ফেলে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের প্রতিবেদন বলে, উন্নত জীবনধারণের ব্যবস্থা শুধু আয়ু বা স্বাস্থ্য নয়, দেহের গঠন ও উচ্চতার মতো শারীরিক বৈশিষ্ট্যেও ইতিবাচক প্রভাব ফেলে—যার সর্বোত্তম উদাহরণ নেদারল্যান্ডস।

বিশ্লেষকদের মতে, উচ্চতার সাথে কোনো দেশের সামগ্রিক উন্নয়নকে সরাসরি সম্পর্কিত না করা গেলেও, জনগণের সার্বিক জীবনমান ও পুষ্টিগত সুবিধার একটি সূচক হিসেবে এটি দেখা যেতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ