শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত : বিনামূল্যে ডায়াবেটিস দিচ্ছে বারডেম

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। জাতিসংঘ ঘোষিত এ বছরের প্রতিপাদ্য— “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন”— ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কর্মক্ষেত্রের ভূমিকা আরও জোরালোভাবে সামনে এনেছে।

দিবসটি উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা, স্বাস্থ্যপরীক্ষা ক্যাম্পসহ নানা আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেম, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের (বিআইএইচএস) বিভিন্ন কেন্দ্রে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় সেবা দেওয়া হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, দ্রুত নগরায়ন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কম শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপ বৃদ্ধির কারণে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তাই নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই।

বিশেষজ্ঞরা বলেন, কর্মস্থলে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলা, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং ডায়াবেটিস সম্পর্কে কর্মীদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেওয়া রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিবসের কর্মসূচির মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা।

বারডেম, এনএইচএন ও বিআইএইচএস জানিয়েছে, বিনামূল্যে সেবার পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরামর্শ প্রদান এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ