শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিনা কারণে শ্রমিক ছাঁটাই : কারখানা বন্ধ ঘোষণা

পাঠক প্রিয়

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে গতকাল প্রতিষ্ঠানটির পরিচালক মি. সু ইয়ংবাও পোলো স্বাক্ষরিত একটি নোটিসে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা আসার আগে শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন ভাতা প্রদান, পিসি কমিটি গঠনসহ ৯ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে আন্দোলন করে আসছিল সনিকের শ্রমিকরা। এসব দাবিতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

শ্রমিকদের অভিযোগ—বিনা কারণে দুই সহকর্মীকে ছাঁটাই করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক আলামিন ইসলাম বলেন, “যখন তখন শ্রমিক ছাঁটাই আর সহ্য করা হবে না।” তার দাবি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বন্ধ না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

এদিকে ইপিজেড কর্তৃপক্ষ পরিস্থিতি সমাধানে উদ্যোগ নিয়েছে। উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বলেন, “আলোচনা চলছে, শ্রমিক–ব্যবস্থাপনা উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।”

সনিক বাংলাদেশ লিমিটেড বন্ধ থাকায় হাজারো শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে। শ্রমিকরা আশা করছেন আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে এবং কারখানা পুনরায় চালু হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ