শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, সৌদি ঘাঁটিও লক্ষ্যবস্তু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে সৌদি আরবের একটি বিমানঘাঁটিকেও লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আইআরজিসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের জুফাইর ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপের একটি পানিশোধনাগারে হামলা চালিয়েছিল। এর জবাব হিসেবে নির্ভুল নির্দেশনাযুক্ত কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র দিয়ে ওই মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, “জুফাইর ঘাঁটি থেকে আমেরিকান সন্ত্রাসীরা কেশম দ্বীপের পানিশোধনাগারে হামলা চালায়। এর জবাবে আইআরজিসি দ্রুত প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।”

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে ক্ষেপণাস্ত্রটি ঘাঁটিতে আঘাত না হেনে একটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার বিকেলে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ইসরায়েলের গিভাতি ব্রিগেডের দুই সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলার সময় কয়েকটি অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আহত সেনাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

পরে হামলার সঙ্গে জড়িত হিজবুল্লাহর একটি ইউনিটকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান বর্তমানে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।

কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। চলমান সংঘাতের মধ্যে এসব ঘাঁটি এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত বাড়ছে এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ