শুক্রবার, জুন ১৯, ২০২৬

বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও বাউল জনগোষ্ঠীর ওপর হামলার নিন্দা বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির

পাঠক প্রিয়

শিক্ষার মানোন্নয়নে বাউবিতে কারিকুলাম উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ১৮ জুন: শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)...

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

ফ্যামিলি কার্ড প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি...

মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে আরিফ হোসেন হত্যাকাণ্ডের বিচার এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন...

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

ঢাকা

মানিকগঞ্জে বাউলশিল্পী মো. আবুল সরকারকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এবং পরে বাউল বাউল জনগোষ্ঠীর ওপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

অদ্য রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিতভাবে বাউলশিল্পীদের ওপর হামলা, হুমকি এবং প্রাণনাশের আশঙ্কাজনক প্রবণতা বেড়ে গেছে। বিশেষ করে মানিকগঞ্জ কোর্ট এলাকায় উগ্রবাদী গোষ্ঠীর মিছিল, সহিংস আচরণ ও উসকানিমূলক স্লোগান বাংলার বাউল ঐতিহ্য, শিল্প–সংস্কৃতির বহুত্ব ও মানবিকতার চেতনাকে অবমাননা করেছে।

বিবৃতিতে দলটি চার দফা দাবি জানায়। দাবিগুলো হলো, এক. গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দুই. হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচার, তিন. বাউলশিল্পীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং চার. শিল্প–সংস্কৃতির স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় রাষ্ট্রীয় নিশ্চয়তা প্রতিষ্ঠা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলার লোকসংস্কৃতি, বাউল দর্শন ও মানবতাবাদী চর্চা জাতির ইতিহাস ও পরিচয়ের অংশ। এ ঐতিহ্য দমনে কোনো উগ্রবাদী চক্রের স্বল্প বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেশের মানুষ কখনো মেনে নেবে না।

বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির দপ্তর সম্পাদক খুরশীদ আলম সরকার স্বাক্ষরিত বিবৃতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর সামস্ বলেন, পরিবর্তন আসন্ন। পরিবর্তনের জন্য প্রকৃতি কাজ করছে। বাউল ফকিররা ঘুমিয়ে ছিল। ঘুমিয়ে ছিল মানে অসংগঠিত ছিল। বাউল শিল্পি আবুল সরকারকে গ্রেফতারের মধ্য দিয়ে ঘুমন্ত বাউলরা জাগ্রত হয়েছেন। বাউলরা সংগঠিত হচ্ছেন। তারা আবুল সরকারের মুক্তির দাবিতে আন্দোলন করছেন।
তিনি বলেন, আন্দোলন সফল করতে গিয়ে বাউল জনগোষ্ঠী তৌহিদী জনতার হাতে লাঞ্ছিত-নির্যাতিত হয়েছেন। সংগঠিত তথাকথিত তৌহিদী জনতা সংঘবদ্ধ হয়ে বাউলদের ওপর আক্রমন করে রক্তাত করেছে। মানিকগঞ্জে বাউলদের ঘরবাড়ি ভাংচুর এবং তছনছ করেছে।
বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ ধরনের জুলুম-নির্যাতন নতুন নয়। ৬২২ খ্রিস্টাব্দে মক্কায় মহানবী রসুলে করিম (স) এর সাহাবীরা অসহ্য জুলুম-নির্যাতন সহ্য করেছিলেন। তারা জুলুম-নির্যাতের শিকারে পরিণত হয়েছিলেন। পরিশেষে মদিনায় হিজরত করে সংগঠিত হয়ে মক্কা বিজয় করেছিলেন। সুতরাং বাউল ফকির তরিকতপন্থী অলিভক্ত জনতাকে সংগঠিত হতে হবে।
সুফি সামস্ আরও বলেন, মহানবী রসুলে করিম (স) বর্তমান বাউলদের মত শুধু গবেষণা আর সাধনায় মগ্ন ছিলেন না। তিনি রাজনীতি করতেন। তিনি মদিনার ইয়াহুদি, খ্রিস্টান, মুসলমান, পৌত্তলিক, মুশরিক ও দাস-দাসদের সংগঠিত করেছিলেন। মদিনার গোত্রগুলিকে ১২টি চুক্তির মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন। সকলকে সমান মর্যাদার ভিত্তিতে নাগরিকত্ব দিয়েছিলেন। অতঃপর এই নাগরিকদের গণভোটে নবীজি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হযরত মুহম্মদ (স) ইন্তেকালের পূর্বক্ষণ পর্যন্ত মদিনা রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। দাস-দাসীদের সমান র্যাদার নাগরিকত্বের বিষয়টি আরবের কুরাইশ বংশের মুসলমানরা মানতে পারেনি। কিন্তু নবীর জীবদ্দশায় প্রতিবাদ করতে পারেনি। তবে তারা নবীজির ইন্তেকালকালীন নবীর শাসনতান্ত্রিক সংবিধান “মদিনা সনদ” বাতিল করে খিলাফতের শাসনতন্ত্র কায়েম করেছিল।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

গুগল-মেটাসহ টেক জায়ান্টদের বিরুদ্ধে মামলার অনুমতি পেলেন প্রীতি জিনতা

শোবিজ ডেস্ক মুম্বাই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) সুরক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি Punjab...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। কোথাও...

বিচারের আগেই শাস্তি? দুদক আইন সংশোধন, সম্পদ জব্দ ও বিনিয়োগ সংকট

বিশেষ প্রতিবেদন ঢাকা: কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার ব্যাংক হিসাব জব্দ, সম্পদ ক্রোক কিংবা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা—এসব পদক্ষেপ কি আইনের শাসন ও...

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি গোল হয়েছে, যা ম্যাচপ্রতি গড়ে...

জনপ্রিয় সংবাদ