শনিবার, আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের ভারতীয় দূতাবাসগুলোতে পর্যটক ভিসা ‘সীমিত’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৮ জানুয়ারি: বাংলাদেশ সরকার কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা প্রদান সীমিত করেছে। তবে বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা প্রদান অব্যাহত থাকবে।

এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দফতর থেকেও ভিসা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে শুধুমাত্র গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের দফতর থেকে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের পর্যটক ভিসা নিতে পারবেন।

কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া সীমিত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ক্ষমতা হস্তান্তরের পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। তখন ঢাকায় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভও হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করে। পরে সেন্টারগুলো পুনরায় চালু হলেও মূলত মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা দেওয়া সীমিত ছিল।

এ সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ