শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

বাংলাদেশে ‘ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স’ গঠন করলো উবার

পাঠক প্রিয়

সর্বোচ্চ পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে এই দূর্যোগ মুহূর্তে কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে ডিবিএল ফার্মা, যান্ত্রিক, ডেটল (রেকিট বেনকিসার) এবং ফ্রেশ টিস্যু -এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স (টিএসএ) গঠন করলো উবার। আরও নিরাপদ উবার রাইড নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই টিএসএ গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একই সাথে চালকদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সরবরাহ করবে।

এই কর্মসুচির অংশ হিসেবে উবার এবং জোটের সহযোগীরা যান্ত্রিক-এর ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে চালকদেরকে স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, সাবান, টিস্যু এবং স্যানিটাইজার প্রদান করবে। চালকদেরকে ফ্রেশ টিস্যু বক্স এবং রেকিট বেনকিসার বিনামূল্যে ডেটল সাবান সরবরাহ করবে।

গত এপ্রিলে ডিবিএল ফার্মা ক্র্যাক প্লাাটুন নামে একটি অফলাইন প্রজেক্টের পৃষ্ঠপোষকতা করে যার উদ্যোগে উবার চালকদের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য বিনামূল্যে পরিবহণ সুবিধা এবং পিপিই সরবরাহ করা হয়েছিল। এবার চালকদের মাস্ক প্রদান করবে ডিবিএল।

টিএসএ গঠনের বিষয়ে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান রাতুল ঘোষ বলেন, “এই পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখতে, গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং #MoveWhatMatters অর্থাৎ যা কিছুই হোক সামনে এগিয়ে চলার প্রত্যয়ে উবার দৃঢ় প্রতিজ্ঞ। সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সাথে এই জোট গঠন করা হয়েছে। আমরা আমাদের সকল সহযোগীদের প্রতি তাদের ভ‚মিকার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “বরাবরের মতোই আমরা প্রযুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিনিযয়োগ চালিয়ে যাব এবং সকল উবার ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনাবলী মেনে চলবো।”

রেকিট বেনকিসার (বাংলাদেশ) লিমিটেড -এর মহাপরিচালক, বিশাল গুপ্ত বলেন, “আমরা বিশ্বাস করি করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ডেটলের ভ‚মিকা গুরুত্বপূর্ণ এবং তা আরও বেশি ফলপ্রসূ করতে আমরা নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা সকল অংশীদারদের প্রতি কৃতজ্ঞ এবং সবাই মিলে এই জোটের মূল উদ্দেশ্য সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই মহামারি মোকাবেলায় ব্যবহারকারিদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে উবার দৃঢ় প্রতিজ্ঞ। সকলে মিলে একসাথে কাজ করলে ভাইরাস মোকাবেলার এই লড়াইয়ের পথ সুগম হয়।  -প্রেস রিলিজ

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ