সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা—পরিবেশ উপদেষ্টার গুরুত্বারোপ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বন্যপ্রাণী সংরক্ষণে দেশের তরুণ প্রজন্মের অংশগ্রহণকে “অনস্বীকার্য ও আশাব্যঞ্জক” হিসেবে অভিহিত করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও প্রকৃতিতে পুনর্বাসনের ক্ষেত্রে তরুণদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যৎ পরিবেশ আন্দোলনের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশজুড়ে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরিবেশ উপদেষ্টা বলেন,
বন্যপ্রাণী রক্ষায় একীভূত কণ্ঠস্বর অত্যন্ত প্রয়োজন। যারা বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট করে উন্নয়নের নামে অর্থনৈতিক যুক্তি দিয়ে জনসমর্থন পাওয়ার চেষ্টা করে, তাদের ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে জনগণকে সত্য তথ্য জানাতে হবে।”

তিনি আরও বলেন,
সচেতনতা, ভালোবাসা ও বৈজ্ঞানিক তথ্য—এই তিনটি অস্ত্রই বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনকে শক্তিশালী করবে। ইতোমধ্যে সাধারণ মানুষের সচেতনতা আগের তুলনায় বেড়েছে, যা ইতিবাচক দিক।”

সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বন্যপ্রাণী উদ্ধারের তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে অনেক বিপন্ন প্রাণীকে সময়মতো উদ্ধার করা সম্ভব হচ্ছে।

পরিবেশ উপদেষ্টা স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার–সামাজিক সংগঠন–তরুণ প্রজন্ম—এই তিনধারার সম্মিলিত প্রচেষ্টায়ই দেশের জীববৈচিত্র্য রক্ষা শক্তিশালী হবে। তিনি বন ও বন্যপ্রাণী অধিদপ্তরের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভার শেষে বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণকারী তরুণ স্বেচ্ছাসেবীদের প্রশংসাপত্র প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ