বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বন্দর নির্মাণে কুয়েতের সঙ্গে ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে চীন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বৈশ্বিক বাণিজ্যে ভূমিকা বাড়ানো এবং অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্যে কুয়েতের সঙ্গে ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি বড় অবকাঠামো চুক্তি স্বাক্ষর করেছে চীন। বুবিয়ান দ্বীপে মুবারক আল-কাবির বন্দর নির্মাণে এই চুক্তি করা হয়েছে।

সোমবার কুয়েতের সরকারি অর্থ তদারকি সংস্থা স্টেট অডিট ব্যুরো জানায়, বন্দর প্রকল্পটির প্রকৌশল, সরবরাহ ও নির্মাণ (ইপিসি) ব্যয় হবে ১ দশমিক ২৮ বিলিয়ন কুয়েতি দিনার, যা প্রায় ৪ দশমিক ১৬৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মুবারক আল-কাবির বন্দর নির্মাণে ইপিসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল-আব্দুল্লাহ আল-আহমদ আল-সাবাহ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ প্রকল্প কুয়েতের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে দেশের অংশগ্রহণ আরও জোরদার করবে।

এদিকে, চীনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ শিয়াং বলেন, এই চুক্তি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে কুয়েতের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন।

উল্লেখ্য, ২০২৩ সালে কুয়েত ও চীনের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির মধ্যে মুবারক আল-কাবির বন্দর ছাড়াও আবাসন, পানি পরিশোধন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।

সূত্র: আরব নিউজ, আল-আরাবিয়া, এএফপি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ