শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি হবে না

পাঠক প্রিয়

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, ফিলিস্তিনিরা তাদের বৈধ অধিকার পুরোপুরি উপভোগ না করতে পারলে মধ্যপ্রাচ্যে কোন শান্তি হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে আব্বাস বলেন, ‘যারা মনে করেন যে, ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন।’
তিনি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি বুঝতে বা মেনে নিতে পারি না যে আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রসহ আরো কিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নারাজ। এদিকে জাতিসংঘ ফিলিস্তিনকে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে।’
এ ব্যাপারে তিনি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান। এ সম্মেলনে মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সাথে সংশ্লিষ্ট সকল দেশ অংশগ্রহণ করবে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।
মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক প্রস্তাব বাস্তবায়নে জাতিসংঘ এবং মহাসচিবের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সাথে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায়ের সাথে সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।’

-বাসস

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ