সোমবার, আগস্ট ২৪, ২০২৬

প্রবাসীদের পোস্টাল ব্যালটে প্রথমবার ভোট: নিবন্ধন ছাড়াল ৭০ হাজার

পাঠক প্রিয়

বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু করা হয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থা। নতুন এ উদ্যোগে প্রবাসীরা দেশেই বসে ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

ইসির তথ্যে দেখা যায়, নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের আগে নির্ধারিত সময়ের মধ্যেই প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। তারা অ্যাপের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালট পূরণ করে ডাকযোগে পাঠাতে পারবেন।

ইসি আরও জানিয়েছে, পোস্টাল ব্যালট পদ্ধতিকে নিরাপদ ও স্বচ্ছ করতে ডিজিটাল যাচাই, পরিচয় নিশ্চিতকরণ এবং ট্র্যাকিং সুবিধা যুক্ত করা হয়েছে।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এই ব্যবস্থার মাধ্যমে, যা অংশগ্রহণমূলক গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ