
অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক বাহিনীর প্রশিক্ষণ, নেতৃত্বগুণ ও কৌশলগত সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএসসিএসসি কর্মকর্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, আধুনিক যুদ্ধনীতি, প্রযুক্তি ও বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অপরিহার্য।
এ সময় প্রধান উপদেষ্টা দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশের শান্তি, স্থিতি ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানকে সাধুবাদ জানান। নতুন গ্র্যাজুয়েট কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নৈতিকতা ও সেবাব্রত নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কূটনীতিক, আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর প্রতিনিধিরা এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পরিবার উপস্থিত ছিলেন। সনদ প্রদানের মধ্য দিয়ে অংশগ্রহণকারী কর্মকর্তারা উন্নত সামরিক নেতৃত্ব ও স্টাফ দায়িত্ব পালনের জন্য আরও যোগ্য হিসেবে আত্মপ্রকাশ করলেন।


