নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবার।
শনিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।
বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার হাতে এই ফুলেল শুভেচ্ছা তুলে দেন।
এ সময় শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপি চেয়ারম্যান ও তাঁর পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


