মঙ্গলবার, মে ২৬, ২০২৬

পেরু, চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল এর জন্য স্বেচ্ছাসেবীদের নিবন্ধন শুরু করেছে

পাঠক প্রিয়

পেরু বুধবার করোনাভাইরাস প্রতিরোধে চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবীদের নিবন্ধন শুরু করেছে। কেয়েটানো হেরেদিয়া এবং সান মার্কোস ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে ৬ হাজার স্বেচ্ছাসেবী যাদের বয়স ১৮ থেকে ৭৫ বছর এবং ভাইরাস সংক্রমিত নয়, এমন স্বেচ্ছাসেবীদের ভ্যাকসিন ডোজ গ্রহনের জন্য মনোনীত করবে।
সান মার্কোস ইউনিভার্সিটির রেক্টর অরেস্টেস ক্যাচে সাংবাদিকদের বলেছেন, প্রতিটি ইউনিভার্সিটি ৩ হাজার করে স্বেচ্ছাসেবী নির্বাচিত করবে।
চীনা কোম্পানী সিনোফার্ম এই ভ্যাকসিন উদ্ভাবন করেছে। ইনজেকশনের মাধ্যমে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্বপ্রাপ্ত পেরুভিয়ান গবেষকরা বলেছেন, ভাইরাসটির উহান এবং বেইজিং দুই ধরণের প্যাটার্নের ও একটি প্লেসবো পরপর স্বেচ্ছাসেবীদের পুস করা হবে।
টিভি চ্যানেল এন-কে ক্যাচে বলেন,“প্রকল্পের পরিচালনা অংশ বাস্তবায়নে চীন থেকে ৩৮ সদস্যের একটি কারিগরি টিম কয়েক দিনের মধ্যে পেরু আসছেন। ডিসেম্বর পর্যন্ত এই ট্রায়াল চলবে বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন, তার দেশ চীন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জার্মানির
উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেবে। পেরুর জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ, মহামারিতে মৃত্যুর হিসাবে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল ও মেক্সিকোর পরে তৃতীয় অবস্থানে রয়েছে পেরু। দেশটিতে মোট ২৮ হাজার লোকের মৃত্যু হয়েছে, নিবন্ধিত আক্রান্তের সংখ্যা ৬ লাখ।

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ