বুধবার, নভেম্বর ১১, ২০২৬

পূবালী ব্যাংকের বিভিন্ন কমিটিতে চেয়ারম্যান নিয়োগ

পাঠক প্রিয়

পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ১২৪৭তম সভায় মুঃ আযীযুল হক অডিট কমিটির চেয়ারম্যান, এম. কবিরুজ্জামান ইয়াকুব, এফসিএমএ (ইউকে), সিজিএমএ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, মোঃ আবদুর রাজ্জাক মন্ডল নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ড. শাহ্দীন মালিক নমিনেশন ও রিম্যুনারেশন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জনাব মুঃ আযীযুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। সুদীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার ১৯৫৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে পাকিস্তানের হাবিব ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব হক ২০০৫ সালে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড অব ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ কর্র্তৃক প্রবর্তিত মর্যাদাপূর্ণ ‘অ্যানুয়াল ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড’ অর্জন করেন। তিনি ২০১৭ সালের ৫ই জানুয়ারি পর্যন্ত ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও ভাইস-চেয়ারম্যান ছিলেন।

জনাব এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে), সিজিএমএ দীর্ঘদিন যাবত পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে আছেন। তিনি অডিট কমিটির একজন সদস্য ছিলেন। তিনি ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। জনাব ইয়াকুব যুক্তরাজ্য থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস্ (ইউকে) এর একজন ফেলো। বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ ৩১ বছরের বহুবিধ কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ইমাজিন প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের একজন পরিচালক। তিনি গুলশান রোটারী ক্লাবের একজন সক্রিয় সদস্য ও সাবেক প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে স¤পৃক্ত।

জনাব মোঃ আবদুর রাজ্জাক মন্ডল পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের একজন পরিচালক। তিনি অডিট কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য ছিলেন। তিনি ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে সুদীর্ঘ ৪৫ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ‘দ্যাটস্ ইট’ ফ্যাশন লিমিটেডের একজন নমিনী। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে স¤পৃক্ত। জনাব মন্ডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেছেন।

জনাব ড. শাহ্দীন মালিক দীর্ঘদিন যাবত বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতা করেছেন। ড. মালিক পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক। জনাব মালিক যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে পিএইচডি করেছেন এবং মস্কো বিশ্ববিদ্যালয় ও ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রী অর্জন করেছেন। পেশাগত জীবনে সুদীর্ঘ ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ